সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

‘মেন্টর হলে কী লাভ? জানি না’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল অবসর ভেঙে ফেরার দিন থেকে আলোচনায় মাশরাফি মুর্তজা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার সময় তামিম বিশ্বকাপে বাংলাদেশ দলের মেন্টর হিসাবে মাশরাফিকে চেয়েছিলেন। 

তবে মেন্টরের কী কাজ, জানেন না মাশরাফি! তামিমের হঠাৎ অবসর নেওয়ার ঘটনাকে ইতিবাচক হিসাবে দেখছেন না সাবেক অধিনায়ক। 

বুধবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘ফিট হয়ে ফিরলে পারফরম্যান্স দিয়েই জবাব দেবে তামিম।’ 

আপনার চাওয়া কী? 
আমার কোনো চাওয়া-পাওয়া নেই। যেমন আছি ভালো আছি। কোনো সমস্যা নেই। দল ভালো করুক, এটাই আমার চাওয়া। 

প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে তামিমকে আবার জাতীয় দলে ফেরালেন…

বিষয়টা নিয়ে খানিকটা ভুল বোঝাবুঝি হচ্ছে। প্রধানমন্ত্রী তামিমের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এটা পুরোপুরি উনার ইচ্ছায়। তিনি তামিমের সঙ্গে কী কথা বলেছেন, তামিমই জানে। ইতিবাচক কথাই হয়েছে। সে কারণেই তামিম আবার ফিরেছে। এখানে অন্য কাউকে মেশানো ঠিক হবে না। 

তামিম আপনাকে মেন্টর হিসাবে চেয়েছেন…

আগেও বলেছি, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। বর্তমানে আমার কী কাজ সেইটা শুধু জানি। কাল যে কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকে নিয়ে চিন্তা করার সময় আমার নেই। মেন্টর হলে কী লাভ হয়? জানি না, তামিম কেন চাচ্ছে! মেন্টরের কাজটা কী আমি জানি না। প্রয়োজন হলে, সেরকম পরিস্থিতি এলে বলতে পারব। প্রধানমন্ত্রী অনুভব করলে সেটা ভিন্ন জিনিস। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো, দলের ভালো খেলা।

তামিমের ওপর কতটা প্রভাব পড়তে পারে? 

৩৪ বছর বয়স আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার সময়। বিরাট কোহলি পারফর্ম করছে না? তামিমের ওপর দিয়ে যা গেছে, সেটা আরও বেশি হতাশার। আমার সঙ্গে সব কিছু নিয়ে আলোচনা হয়নি। তামিমকে দুর্বল দেখে বেশি হতাশ হয়েছি। সে আন্তর্জাতিক খেলোয়াড়। একটু লড়াই করতে পারবে না, এমনটা মনে হয়নি। কখনো কখনো মানুষের সাহায্য প্রয়োজন হয়। অনেক সময় মানুষ ভেঙে পড়ে। তখন কারও সমর্থন দরকার হয়। 

তামিম ভাগ্যবান যে, প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন, কথা বলেছেন এবং তাকে ক্রিকেটে ফিরিয়ে এনেছেন। এই সৌভাগ্য সবার হয় না। ১৫ হাজার রান তার। দেশের জন্য অনেক কিছু করেছে। একটা সময় এসব কেউ মনে রাখবে না। তামিমের এখন পারফর্ম করার সময়। দেশকে সেরাটা দেওয়ার সময়। মানসিকভাবে তার শক্ত থাকা উচিত। শতভাগ ফিট হয়ে ফিরে আসা উচিত। পারফর্ম করলে সব কিছু তার পক্ষে যাবে। 

তামিমের ইনজুরি সমস্যা…

ইনজুরি তাকে ভোগাচ্ছে। সে পারফর্ম করছে না। কেন করছে না? কারণটা হলো ইনজুরি। ইনজুরি থেকে সেরে উঠে তার ফিরে আসা উচিত। ফিট হয়ে ফিরলে আমি নিশ্চিত সে অটোমেটিক রান করবে।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit