সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যে কারণে ৮০৭ ছাগল দিয়ে মেসির প্রচার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে এরই মধ্যে ৮০০-এর বেশি গোল করেছেন। ভক্ত-সমর্থকদের অনেকেই মেসিকে সর্বকালের সেরা (গ্রেটেস্ট অব অল টাইম বা গোট) বলে থাকেন। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে নতুন ঠিকানা ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। অভিষেক ম্যাচেই পেয়েছেন গোলের দেখা। তাকে সম্মান জানাতে এবার ৮০৭ ছাগল দিয়ে অভিনব প্রচার করেছে জনপ্রিয় ফুড ও বেভারেজ কোম্পানি লেইস করল।

সোমবার (২৪ জুলাই) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন বলা হয়েছে, মায়ামির জার্সিতে দুর্দান্ত এক গোলে অভিষেক রাঙিয়েছেন মেসি। সেই গোলটি মেসির ক্যারিয়ারের ৮০৮তম গোল। অভিষেকের আগে মেসির গোলসংখ্যা ছিল ৮০৭। মূলত মেসির এমন রাজকীয় অভিষেক উদযাপনের পাশাপাশি তাকে স্বাগত জানাতে অভিনব এক প্রচারণা করে সবাইকে তাক লাগিয়ে দিল বেভারেজ কোম্পানি। 

৮০৭ ছাগল দিয়ে মেসির মুখ তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যা দেখে হতবাক পুরো ফুটবলবিশ্ব। ছাগলগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে, যা ওপর দেখলে মেসির মুখ বলে মনে হচ্ছে। নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পেজে এই ভিডিওটি পোস্ট করে লেইস, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনরাও এমন প্রচারণার প্রশংসা করেছেন।

ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে নতুন অধ্যায়ের শুরু করেন মেসি। ম্যাচের ৫৪তম মিনিটে বদলি হিসেবে নেমেই দলকে জয়খরা কাটান মেসি। ম্যাচের ৯৪তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে শুধু দলকে জেতাননি মেসি, দিয়েছেন শ্রেষ্ঠত্বের প্রমাণ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৩,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit