সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পরিবর্তন আসতে পারে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের সূচিতে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে লড়বে ভারত ও পাকিস্তান। সূচি অনুযায়ী, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ম্যাচটি। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, এ ম্যাচের সূচিতে পরিবর্তন আসতে পারে। তবে সূচি পরিবর্তন হলে হাইভোল্টেজ এ ম্যাচটি কবে হবে তা নিয়ে কিছু জানানো হয়নি এখনও।

ওয়ানডে বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই ভারত-পাকিস্তান ম্যাচকে নিয়ে নানা আয়োজন চলছে। সূচি প্রকাশের পর এ ম্যাচের টিকিট মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। তার পাশাপাশি দর্শকরা এরই মধ্যে আশপাশের হোটেলও বুকিং করে ফেলেছেন। অনেকেই আবার হোটেলে জায়গা না পেয়ে বুকিং দিচ্ছেন স্থানীয় হাসপাতালে। এছাড়াও এ ম্যাচকে ঘিরে বিমান টিকিটের দামও ৬ গুণ বাড়ানো হয়েছে।

তবে সূচি পরিবর্তন হলে দর্শক-সমর্থকদের বাড়তি ঝামেলা পোহাতে হবে। যারা হোটেল বুকিং দিয়েছেন, তাদের সবচেয়ে বেশি বিড়ম্বনার মুখে পড়তে হবে। ১৫ অক্টোবর ভারতে ‘নবরাত্রি’র প্রথম দিন। এদিনে বিশেষ করে গুজরাটে রাতব্যাপী ধর্মীয় উৎসব পালন করা হয়। আর একই দিনে ভারত-পাকিস্তান ম্যাচ হলে নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকতে হবে বিসিসিআইকে। যার কারণেই সূচি পরিবর্তন করার কথা ভাবছে তারা।

তবে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি বিসিসিআই কিংবা আইসিসি থেকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের ওয়ানডে বিশ্বকাপের চারটি ম্যাচ হবে। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৩,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit