শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ভাংচুর লুটপাটের অভিযোগে সাবেক শিক্ষা সচিবের ২ ভাইসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৬৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, গরুছাগলসহ বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ এনে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের দুই ভাই হাবিবুর রহমান খান ও শাহরিয়ার আলম খানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মোবারকপুর গ্রামের কামাল হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে সোমবার যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলাটি করেন। বিষয়টি আমলে নিয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ আহমেদ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পিবিআই(পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন)কে নির্দেশ দিয়েছেন। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান।

মামলার বাদি উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আবদুর রশিদ খানের ছেলে কামাল খান জানান, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের(এনআই খান) মামাতভাই চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী আল এমরান খান পান্না ১৭ জুলাই রাতে অজ্ঞাত দূর্বৃত্তদের হামলায় জখম হয়। এ ঘটনায় পান্নার পান্না বাদি হয়ে কামাল হোসেন খান, শাহিনুজ্জামান, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, আসাদুলসহ ১৫ ব্যক্তির নাম উল্লেখ সহ থানায় একটি মামলা করেন। পুলিশ ওই রাতেই শাহিনুজ্জামান, শফিকুল, আসাদুলসহ চারজনকে আটক করে। বাকী আসামিরা পুলিশের ভয়ে আত্মগোপন করে।

অভিযোগ রয়েছে এ সুযোগে সাবেক শিক্ষা সচিবের দুই ভাই হাবিবুর রহমান খান ও শাহরিয়ার আলম খানের নেতৃত্বে ২৪/২৫ জন সন্ত্রাসী লাঠিসোটা রোহার রড, ধারালো অস্ত্র নিয়ে ১৮ জুলাই রাত নয়টার দিকে প্রতিপক্ষ কামাল খানের বাড়িতে হামলা চালায়। হামলার পর বাড়ি ভাংচুরের পর স্বর্নালঙ্কার, নগদ টাকা, মালামাল, এবং গোয়ালঘর থেকে দুইটি বড় গাভী, চারটি ছাগল লুট করে। কামাল খান জানান, এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা তার স্ত্রী ওয়াজেদা খানকেও মারপিট করে। পর সন্ত্রাসী পাশ্ববর্তি রফিকুল ইসলাম ও শফিকুল ইসলামের বাড়িতেও অনুরুপভাবে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।

এ দিকে আটক কামাল হোসেন ও শাহিনুজ্জামান গত রোববার আদালত থেকে জামিনে মুক্ত হন। সোমবার কামাল হোসেন বাদি হয়ে বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে সাবেক শিক্ষা সচিবের ভাই আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, শাহরিয়ার আলম খান, ফিরোজ খান, ইমন খানসহ ২৫ জনের নাম উল্লেখসহ একটি মামলা করেন যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান জানান, চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মারুফ আহমেদ বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে যশোর পিবিআইকে নির্দেশ দেন। তবে ভাংচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের ছোটভাই হাবিবুর রহমান খান জানান, তার মামতভাই যুবলীগ নেতা পান্নার ওপর হামলার ঘটনায় মামলা করায় আসামিরা পরিকল্পীতভাবে কাউন্টার হিসেবে মিথ্যা এ মামলাটি করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit