সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ইংল্যান্ডের প্রথম মিলিয়ন পাউন্ডের ফুটবলারের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড ট্রেভর ফ্রান্সিস আর নেই। একটা সময় ব্রিটেনে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে দলবদল করা এই ফুটবলার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্পেনে ফ্রান্সিসের মৃত্যুর কথা সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে তার পরিবার। বয়স হয়েছিল তার ৬৯ বছর।

ফ্রান্সিস খেলোয়াড়ী জীবন শুরু করেন বার্মিংহ্যাম সিটিতে। সেখান থেকেই ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ১৯৭৯ সালে যোগ দেন নটিংহ্যাম ফরেস্টে, হয়ে যান ব্রিটেনের প্রথম ১০ লাখ পাউন্ডের ফুটবলার।

ফরেস্টের হয়ে টানা দুই মৌসুমে তিনি জেতেন ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ)। ১৯৭৯ সালের ফাইনালে সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে দলের একমাত্র গোলটি করেন তিনিই।

ফ্রান্সিস বার্মিংহ্যামে যোগ দেন স্কুলছাত্র হিসেবে। ক্লাবটির সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তার অভিষেক হয় ১৬ বছর বয়সে, ১৯৭০ সালে। রেকর্ডটি টিকে ছিল লম্বা সময়, ২০১৯ সালের আগস্টে যা ভেঙে দেন কদিন আগে রিয়াল মাদ্রিদে নাম লেখানো জুড বেলিংহ্যাম।

ফরেস্টে যোগ দেওয়ার আগে বার্মিংহ্যামের হয়ে লিগে ২৮০ ম্যাচে ফ্রান্সিস গোল করেন ১১৯টি। পরে ম্যানচেস্টার সিটি, কুইন্স পার্ক রেঞ্জার্স, সাম্পদোরিয়াসহ আরও কয়েকটি ক্লাবের জার্সিতে খেলেন তিনি।

৪০তম জন্মদিনের আগে ১৯৯৪ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ফ্রান্সিস। তার আগেই অবশ্য যুক্ত হন কোচিংয়ে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন বার্হিংহ্যামের। তার হাত ধরে ২০০১ সালে লিগ কাপের ফাইনালে উঠে লিভারপুলের কাছে টাইব্রেকারে হেরে যায় দলটি।

ইংল্যান্ডের হয়ে ৫২ ম্যাচ খেলে ১২ গোল করেন তিনি। যার দুটি ১৯৮২ সালের বিশ্বকাপে।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit