সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যে কারণে পিসিবির সঙ্গে আর চুক্তি করেননি পাকিস্তানের ক্রিকেটাররা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটাররা তাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য বোর্ডের কাছে বেশকিছু দাবি-দাওয়া তুলেছেন। তবে সেসব দাবি নিয়ে বোর্ডের পক্ষ থেকে উপযুক্ত কোনো জবাব না আসায় এখন পর্যন্ত নতুন মৌসুমের চুক্তিতে সই করেননি বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। ২০২২-২৩ মৌসুমে বোর্ডের সঙ্গে তাদের চুক্তি ছিল গত ৩০ জুন পর্যন্ত। 

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন চুক্তিতে বেতন বাড়ানো হলেও তাতে খুশি নন পাকিস্তানি ক্রিকেটাররা। তাদের দাবি পুরো কেন্দ্রীয় চুক্তিই ঢেলে সাজানো হোক। এর মধ্যে বেতন বৃদ্ধি তো আছেই, পাশাপাশি বিমা সুবিধা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণ নীতিমালা এবং লভ্যাংশ বণ্টনের মতো বিষয়গুলোর অন্তর্ভুক্তি চান।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ক্রিকেটাররা তাদের বেতন বৃদ্ধির দাবি করেছেন আগেই। তাই নাজাম শেঠির নেতৃত্বাধীন সর্বশেষ বোর্ড কমিটি ৪৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব রেখে গেছে। তবে তাতে রাজি নন ক্রিকেটাররা। তাদের দাবি আরও বেশি। এছাড়া আরও কিছু সুবিধা চান তারা। এর মধ্যে আছে পরিবারের জন্য স্বাস্থ্য বিমা ও শিক্ষাবিষয়ক নীতি যুক্ত করা। ভয়ানক চোটে ক্যারিয়ার শেষ হয়ে গেলে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার ভয় তাদের। আবার আইসিসি টুর্নামেন্ট থেকে পিসিবি যে আয় করে, সেটির একটি অংশও চান ক্রিকেটাররা। চান পিসিবির পৃষ্ঠপোষকদের তালিকাও, যাতে তারা লাভবান হতে পারেন।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়েও অভিযোগ আছে ক্রিকেটারদের। যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার সময় অনুমতি পেতে নানা ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ তুলেছেন ক্রিকেটাররা। এছাড়া অনেক সময়ই তাদের অনুমতি দেয়া হয় না। তাই এই প্রক্রিয়া দ্রুততর করা এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে না দেয়া হলে ক্ষতিপূরণের নীতি চালুর কথা বলেছেন ক্রিকেটাররা। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে খুব দ্রুতই এ বিষয়ে কথা বলবেন ক্রিকেটাররা। পাকিস্তানের টেস্ট দল এখন শ্রীলঙ্কায় আছে। এ সপ্তাহের শেষদিকে তাদের দেশে ফেরার কথা রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit