শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

জয়পুরহাটে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯৯ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে রিতা আক্তার (৩০) নামে এক নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে পৌর শহরের আমতলী এলাকায় ভাড়া বাসা থেকে  ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিতা আক্তার কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের মেহেদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রিতার স্বামী ঢাকায় চাকরি করতেন। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি জয়পুরহাট শহরের আমতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সকালে তার সন্তানরা স্কুলে যায়, পরে তার ৬ বছরের ছেলে বাড়িতে এসে দেখেন খাটের উপর তার মায়ের লাশ পড়ে আছে। এসময় তার চিৎকারে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান,কারা কী কারণে তাকে শ^াসরোধ করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের পরই এই হত্যাকান্ডের রহস্য উন্মাচন করবে পুলিশ। হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে সিআইডি,ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করেছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit