মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

আপনারা প্রতিদিন আমাকে খুন করছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে থাকতে প্রাণপন চেষ্টা করছেন সাদিও মানে। কিন্তু ক্লাব তাকে আর রাখতে চাইছে না, তাই তিনিও নতুন গন্তব্যের খোঁজ শুরু করে দিয়েছেন। কিকারসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, ২ কোটি ইউরো পেলেই সেনেগালিজ তারকাকে ছেড়ে দেবে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।

এমন খবরে নড়চড়ে বসে সৌদি আরবের ক্লাব আল নাসর। গত ১৩ জুলাই মানের এজেন্ট বাকারি সিসে নাকি আল নাসর কর্তৃপক্ষের সঙ্গে দেখাও করেছেন। তবে জার্মান সংবাদমাধ্যমের এ ধরনের খবরে বেজায় চটেছেন মানে। বায়ার্নে তার ভবিষ্যৎ নিয়ে এত মাতামাতি করায় মানের মনে হচ্ছে, সাংবাদিকেরা প্রতিদিন তাকে মেরে ফেলছেন।

প্রাক্‌-মৌসুম প্রস্তুতি সামনে রেখে কাল বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় অনুশীলন করতে এসেছিলেন মানে। সেখানে এক সাংবাদিক বায়ার্ন ছাড়ার ব্যাপারে মানেকে কিছু জিজ্ঞাসা করতে চাইলে তিনি বলেন, ‘আপনারা সাংবাদিকেরা আমাকে প্রতিদিন খুন করছেন। এখন আবার কথা বলতে চান!’

এ কথা বলেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মিউনিখভিত্তিক পত্রিকা ‘আবেন্দজেইটুঙ্গ’-এর প্রধান ক্রীড়া প্রতিবেদক মাক্সিমিলান কচ।

তবে বায়ার্ন ছাড়ার ব্যাপারে মানে কিছু না বললেও দলবদলের বাজারে বিশ্বস্ত নাম ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, আগামী মৌসুমে একাদশে নিয়মিত জায়গা করে নিতে সেনেগালিজ তারকা লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ক্লাব আর তাকে রাখতে চায় না বলে তিনিও অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন।

মাঠের পারফরম্যান্সও মানের পক্ষে কথা বলছে না। গত সপ্তাহে রোটাখ ইগার্নকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। সেই ম্যাচে সতীর্থরা দাপট দেখালেও মানের পারফরম্যান্স ছিল গড়পড়তা। একদম শেষ মুহূর্তে গিয়ে একটি গোল পেলেও, ম্যাচে একাধিক সহজ সুযোগ হাতছাড়া করেছেন।

ম্যাচের পর তার পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা হয়েছে বলেও খবর বেরিয়েছে। তবে মানের এজেন্ট সিসে সব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সৌদির কোনো ক্লাবের সঙ্গে যোগাযোগ হয়নি বলেও দাবি তার।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit