বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

কেইনকে চাও তো ১০০ মিলিয়ন পাউন্ড দাও

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : এবার গ্রীষ্মের দল-বদলে স্ট্রাইকারের খোঁজে আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তাদের প্রথম পছন্দ ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। টটেনহ্যামে খেলা কেইনের জন্য দুবার বিডও করেছে বাভারিয়ানরা।

কেইনের সঙ্গে টটেনহ্যামের চুক্তি আছে আরও এক বছর। নতুন চুক্তি এখনো করেননি কেইন। টেলিগ্রাফ তাদের এক খবরে জানিয়েছে, টটেনহ্যামের মালিক জো লেউইস কেইনকে আগামী বছর ফ্রি-ট্রান্সফারে যেতে দিতে চান না। কেইনের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড চাইছে টটেনহ্যাম।

টটেনহ্যামের সর্বোচ্চ গোলদাতা কেইন। ইংলিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৮০ গোল করেছেন তিনি। কেইন অন্য ক্লাবে যেতে চান শিরোপা জয়ের জন্য। ইউরোপীয় গণমাধ্যমে খবর কেইনের জন্য তৃতীয়বারের মতো বিড করবে বায়ার্ন। এবার অর্থের পরিমাণ ৮৬ মিলিয়ন পাউন্ড।

কেইনের জন্য সপ্তাহে ৪ লাখ পাউন্ড বেতনের নতুন চুক্তি তৈরী করেছে টটেনহ্যাম। তবে নতুন ক্লাবে যেতেই নাকি বেশি আগ্রহী কেইন। কেইনকে দলে ভেড়াতে সাদিও মানেকে ছেড়ে দিতে চাইছে বায়ার্ন মিউনিখ।

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit