শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

জয়পুরহাটে  মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পৃথক মাদক মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে আজাদুল ইসলাম, নন্দইল গ্রামের আনারুলের ছেলে আমিনুল ইসলাম, ধরঞ্জী মন্ডলপাড়ার আব্দুস সালামের ছেলে আব্দুর রহমান ও বগুড়ার মালগ্রামের আব্দুর রহমানের স্ত্রী রেবা।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৮ জুলাই রাতে পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামে আজাদুলের বাড়িতে ফেনসিডিল ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ২০১৯ সালের ৪ জুন পাঁচবিবি উপজেলার ভুইডোবা সীমান্তে ৫৮০ পিস বুপ্রেনফিন ইনজেকশনসহ রেবা নামে রেবা নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করে বিজিবি। এ দুটি ঘটনায় থানায় মামলা দায়ের পর শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit