স্পোর্টস ডেস্ক : সোমবার (২৪ জুলাই) সামাজিকমাধ্যম ফেসবুকে ক্রিস্টিয়ানো রোনালদোর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জাপান যাওয়ার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দেশটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবেন তিনি। ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘সাত বছর পর আমি জাপানে এসেছি।
যেখানে এর আগে আমি অনেকবার ভ্রমণ করেছি। ২৫ জুলাই পিএসজি ও ২৭ জুলাই ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ রয়েছে। এ দুটি উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলার জন্য আমি উন্মুখ হয়ে আছি। যেখানে আমি আমার সেরা ফর্ম করতে চাই। আমি সেই প্রস্তুতিই নিচ্ছি।’
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/বিকাল ৩:০৫