শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

জয়পুরহাটে ৭০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১১০ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ৭০ কেজি গাঁজাসহ দুই দুই শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গাঁজা প্যাকেটগুলো একটি পিকআপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল। সোমবার ভোর রাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুই মাদক কারবারি হলেন, নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকলমী গ্রামের ইউনুস আলীর ছেলে ইব্রাহিম খলিল, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের মহসীন আলীর ছেলে আব্দুর রহিম।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা কুমিল্লা থেকে নিয়ে এসে কয়েকটি জেলায় বিক্রি পর জয়পুরহাটের আক্কেলপুরের কেচের মোড় এলাকায বিক্রির উদ্দেশ্য নিয়ে আসছিলেন। এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পিকআপের বডির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। তিনি আরও জানান, আটক দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলেন এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit