সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

জাতীয় মৎস্য সপ্তাহ-’২৩ শুরু হচ্ছে আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : আজ থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। 

এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি এবং দেশের সব জেলা উপজেলায় স্থানীয়ভাবে কর্মসূচি পালন করা হবে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রথম দিন আজ সোমবার (২৪ জুলাই) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য সড়ক র‌্যালি অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর মৎস্য ভবনে মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

সপ্তাহের দ্বিতীয় দিনে আগামীকাল মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

এ অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্ষেত্রে ২১ ব্যক্তি ও  প্রতিষ্ঠানকে ‘জাতীয় মৎস্য পদক, ২০২৩’ প্রদান করা হবে। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠান শেষে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। 

এদিন সংবাদপত্রে দেশের মৎস্য খাতের সাফল্য ও অর্জন নিয়ে নিবন্ধ প্রকাশ করা হবে।

তৃতীয় দিনে আগামী ২৬ জুলাই বিকাল ৪টায় রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হবে।

চতুর্থ দিন ২৭ জুলাই সকালে ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৫টায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। 

এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, ইলেকট্রনিক মিডিয়ায় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে সপ্তাহব্যাপী আলোচনা অনুষ্ঠান প্রচার, স্কুল-কলেজ ও জনবহুল স্থানে আলোচনা অনুষ্ঠানের আয়োজন, মৎস্য খাতের সাফল্য নিয়ে ভিডিও প্রদর্শন এবং ঢাকাসহ সকল বিভাগীয় শহরের দর্শনীয় স্থানে মৎস্য খাতে বর্তমান সরকারের অবদান ও অর্জন নিয়ে স্ক্রল ও টিভিসি প্রচার করা হবে।

 

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দেশের সকল জেলা-উপজেলায় সপ্তাহব্যাপী মতবিনিময় সভা ও সেমিনার আয়োজন, র‌্যালি, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্যচাষিদের জন্য বিশেষ পরামর্শ সেবা প্রদান ও  প্রশিক্ষণ আয়োজন, দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে মাছ চাষে সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কৃত করাসহ নানা কর্মসূচি পালন করা হবে। 

মৎস্য সপ্তাহ শেষ হবে আগামী ৩০ জুলাই।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit