আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের উপকূলীয় এলাকায় একটি ফেরি ডুবির ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১৯ জন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির কেন্ডারি শহরে প্রায় ৪০জন যাত্রীসহ ফেরিটি ডুবে যায়। ঘটনাস্থল থেকে ছয় যাত্রীকে উদ্ধার করে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রাথমিকভাবে ফেরিতে ৪০জন যাত্রী বলা হয় মোট কত যাত্রী ছিলো তা স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ এক বিবৃতিতে জানান, দুটি দলে ভাগ করে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হবে। একটি দল ফেরিডুবির স্থানে এবং আরেকটি দল নৌকা নিয়ে পানির উপরিভাগে উদ্ধার তৎপরতা চালাবে।
১৭ হাজারেরও বেশি দ্বীপসহ বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ দেশ ইন্দোনেশিয়ায় প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের মে মাসে, ৮০০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ফেরি পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে ডুবে গিয়েছিলো।
কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/দুপুর ১২:০২