স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলছে নারী ফুটবল বিশ্বকাপের আসর। নারী বিশ্বকাপ শুরুর দিন, গেল বৃহস্পতিবার অকল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত হয় তিন জন। এবার ঘটলো আরেক দুর্ঘটনা। নিউজিল্যান্ড দল যে হোটেলে ছিল, সেখানে আগুন লাগে।
তবে শনিবার রাতে আগুন লাগার এই ঘটনায় কোনো বিপদ হয়নি নিউজিল্যান্ড দলের। কিছু সময়ের জন্য দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হোটেলের পাশের একটি রেস্তোরাঁতে আশ্রয় নিতে হয়েছিল। নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল বলেন, ‘সব খেলোয়াড় আর কর্মকর্তা ঠিক আছে। আজ ভালোভাবে অনুশীলন করেছে।’
প্র্যাগনেল এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করেন। এর আগে অকল্যান্ডে বন্ধুকধারীর হামলাকেও বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছিল ফিফা। নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে হারিয়েছে নরওয়েকে। আগামীকাল ফিলিপাইনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৫০