শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

জয়পুরহাটে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদন্ড

মিজানুর রহমান মিন্টু  জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১০১ Time View
মিজানুর রহমান মিন্টু  জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে খাজামুদ্দিন নামে এক কবিরাজকে হত্যার মামলায় ছোট সৎ ভাই সাদ্দাম হোসেনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন জেলার ক্ষেতলাল উপজেলার মালিপাড়া এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, দন্ডপ্রাপ্ত সাদ্দামের সৎ বড় ভাই ছিলেন খাজামুদ্দিন। তাদের মধ্যে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। ২০১৯ সালের ১১ নভেম্বর রাতে ক্ষেতলাল উপজেলার দাশরা ফকিরপাড়া গ্রামে খাজামুদ্দিন ও তার স্ত্রী শাহিদা রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সে রাতে তার বাড়িতে জোর করে প্রবেশ করেন সাদ্দাম। পরে তার সাথে কথাকাটির এক পর্যায়ে খাজামুদ্দিনকে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করার পর গলা কেটে হত্যা করে সাদ্দাম। এসময় খাজামুদ্দিনের বাড়ির কাজের লোক মন্তাজ ও তার স্ত্রী এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে আসামী।

এরপর পাশের ঘরে থাকা নিহতের পুত্রবধু রেহেনা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে পালানোর সময় স্থানীয়রা এসে সাদ্দামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরের দিন সকালে নিহতের লাশ মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে আলম হোসেন বাদী হয়ে ১২ নভেম্বর ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সাদ্দামের নাম উল্লেখ করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন। এ মামলায় ১৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit