মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালি গেলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : ৩ দিনের সফরে ইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতেই ইতালির পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। আজ রবিবার (২৩ জুলাই) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি রোমের উদ্দেশে যাত্রা করেন। তার সফরসঙ্গী হিসেবে আছেন কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা।

সফরকালে প্রধানমন্ত্রী দেশটির সাথে দুটি সমঝোতা স্মারক সই করবেন। এ ছাড়া ২৪ জুলাই রোমে অনুষ্ঠিত ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তিন দিনের সফর শেষে আগামী ২৬ জুলাই ইতালি থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit