সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

তামিমের জন্য সার্জারি না ইঞ্জেকশন?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অনেক দিন ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন। সর্বশেষ সিরিজগুলোতেও তাকে অস্বস্তি নিয়ে ম্যাচ এবং অনুশীলনে অংশ নিতে দেখা গেছে। তবে এরই মাঝে তার আচমকা অবসর ঘোষণা এবং প্রধানমন্ত্রীর আহ্বানে সেই সিদ্ধান্ত বদলানোর পর তিনি বর্তমানে ছুটিতে আছেন। 

তবে সংবাদমাধ্যমটি বিসিবির ওই কর্মকর্তার নাম উল্লেখ করেনি। তিনি বলছেন, তামিমের বর্তমান অবস্থা বিবেচনায় তিনটি সম্ভাব্য সমাধান রয়েছে- ইঞ্জেকশন, রিহ্যাবিলিটেশন ও অপারেশন। তামিমের এমন চোট সারাতে অপারেশন লাগতে পারে, তবে সেটি হতে পারে ওই প্রক্রিয়ার সর্বশেষ সমাধান। কেননা, এ মুহূর্তে কোনো সার্জারিতে গেলে তাকে কমপক্ষে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

তিনি আরও বলছেন, তবে এ মুহূর্তে তা সম্ভব কিনা সেটিই সবচেয়ে বড় প্রশ্ন— আগামী তিন মাসের মধ্যে আমাদের বড় দুটি টুর্নামেন্ট রয়েছে। আমরা চিকিৎসক কী পরামর্শ দেন তা জানার অপেক্ষায় আছি। অপারেশন ছাড়াও রিহ্যাবিলিটেশন এবং ইঞ্জেকশনের অপশনও আছে তামিমের হাতে।

এদিকে আরেকটি সূত্র বলছে, আগামী কয়েক মাসের আন্তর্জাতিক ব্যস্ততা বিবেচনায় ব্যথা কমাতে তামিম ইঞ্জেকশন নিতে পারেন। যেহেতু এশিয়া কাপের জন্য কয়েক দিনের মধ্যে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তামিম এর ভেতরই সেই ক্যাম্পে যোগ দিতে পারেন। তবে ইঞ্জেকশন তাকে পিঠের ব্যথা থেকে কতদিন মুক্ত রাখবে তার কোনো নিশ্চয়তা নেই! সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই তামিম। তার ওপর বাড়তি হিসেবে এসেছে তার পুরনো চোটের নতুন করে জেগে ওঠা। আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও চোটের কারণে খেলতে পারেননি তামিম। 

এর পর ওয়ানডে সিরিজেও চোট নিয়ে তিনি অনুশীলন করেন, এমনকি শতভাগ ফিট না হয়েও ম্যাচ খেলার ঘোষণা দেন সংবাদ সম্মেলনে। এর পরই তার মন্তব্যে সমালোচনা তৈরি হয়। পরে তার এমন ঘোষণায় কোচ চন্ডিকা হাথুরুসিংহ এবং বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের মধ্যকার তিক্ত কথোপকথন ও সেটি গণমাধ্যমে জানানোয় জল গড়ায় তামিমের নাটকীয় অবসর পর্যন্ত। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit