শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

চৌগাছায় বিদ্যুৎ¯পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১১৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে সজিব হোসেন গাজু (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার ২৩ জুলাই সকালে উপজেলার হাজরাখানা গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। মৃত সজিব হাজরাখানা গ্রামের আব্দুস সুবহানের ছেলে ও যশোর এম এম কলেজের ছাত্র। এ দিন সকালে কৃষি কাজ শেষে মাঠ থেকে বাড়ী ফেরার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত্যু সজিবের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

হাজরাখানা গ্রামের মেম্বর মনিরুজ্জামান মিলন জানান, সজিব কলেজে পড়লেও পিতার কৃষি কাজে সহযোগীতা করতো। ঘটনার দিন সে হাজরাখানা গ্রামের পশ্চিমবেলে মাঠে কৃষি কাজ শেষ করে বাড়িতে ফিরছিলো। তিনি আব্দুল লতিফ হাজীর বাড়ীর সামনে পৌছালে সেখানে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের সাইড লাইনের তারে জড়িয়ে এ ঘটনার শিকার হন। এ সময় তিনি বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আল-ইমরান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৩,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit