সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পরে শিশুসহ নিহত ১৯ আহত ২০

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৩৩৮ Time View
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছে ১৯ জন ও আহত হয়েছে প্রায় ২০জন। শনিবার(২২ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এনামুল শিকদারের বাড়ির সামনে যাত্রীবাহী বাস পুকুরে পরে এ দূর্ঘটনার স্বীকার হয়েছে।নিহতদের পরিচয় এখোনো পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়,ঘাতক বাসটি ভান্ডারিয়া হইতে বরিশালের দিকে যাওয়ার সময় ছত্রকান্দা এনামুল শিকদারের বাড়ির সামনে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

ঘটনাস্থলেই নারী ও শিশুসহ নিহত হয়েছে ১৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো ২জন মারাযায়।আরো চার জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের উদ্ধার কর্মীরা।আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ও বরিশাল শেরে-বাংলায় চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।দূর্ঘটনার সময় স্থানীয়দের সহযোগীতায় নিহত ও আহদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘাতক বাসটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনাস্থলে ঝালকাঠি জেলা প্রশাসক ফারহা গুল নিজুম ও পৌর মেয়র লিয়াকত আলি তালুকদার,প্যানেল মেয়র বাবু তরুণ কর্মকারসহ হাজার হাজার যাত্রী ও জনসাধারণের ভিরে বরিশাল পিরোজপুর মহাসড়ক দেড় ঘন্টা যাণ চলাচল বন্ধ ছিলো।এ রিপোর্ট লেখাপর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছে বেপরোয়া ভাবে গাড়িটি চালিয়ে যাওয়ার কারণে বাসের টায়ার ফেটে এ দূর্ঘটনার স্বীকার হয়েছে।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit