সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা। মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥ শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্স তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ প্রেমের মাঠেও লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস! ৩ মাসেই শেষ ‘সেকেন্ড ইনিংস’

চৌগাছায় মোটর সাইকেল দূঘর্টনায় স্ত্রী নিহত স্বামী আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মোটর সাইকেল দূঘর্টনায় স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন। শুক্রবার ২১ জুলাই চৌগাছা ঝিকরগাছা সড়কের রঘুনাথপুর জামতলা মোড়ে এ দূঘর্টনা ঘটে। এ ঘটনায় চৌগাছা বিশ্বাসপাড়ায় ও সোনিয়ার পিতার বাড়ি উপজেলার মাশিলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চৌগাছা বিশ্বাস পাড়ার সাবেক কাউন্সিলর ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালেয়র প্রধান শিক্ষক কামাল আহমেদ জানান শুক্রবার দুপুর বেলা চৌগাছা পৌরসভার ৫ নং বিশ্বাসপাড়া ওয়ার্ডের আইতুল বিশ্বাসের ছেলে রাসেল হোসেন (২৭) তার স্ত্রী সোনিয়া খাতুন (২০) কে নিয়ে মোটর সাইকেল যোগে তার বোনের বাড়ি ছুটিপুর যাচ্ছিল। তারা চৌগাছা-ঝিকরগাছা সড়কের রঘুনাথপুর জামতলা মোড়ে পৌঁছালে মোটর সাইকেলের চেইনের সাথে সোনিয়ার ওড়না জড়িয়ে যায়।

এ সময় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে সোনিয়া প্রচন্ড জোরে সড়কের উপর আঁছড়িয়ে পড়ে যায়। এতে রাসেল ও সোনিয়া মারাত্মক আহত হয়। সোনীয়ার শরীরে ও মাথায় প্রচন্ড আঘাত লাগে। স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে পাঠান। সেখানে সোনিয়ার অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।চিকৎসকরা সেখানে সোনিয়াকে চিকৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ সময় সোনিয়াকে এ্যাম্বুলেন্সে তোলার আগেই মৃত্যু হয়। এদিকে আহত রাসেল হোসেন চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ঘটনায় চৌগাছা বিশ্বাসপাড়ায় ও সোনিয়ার পিতার বাড়ি উপজেলার মাশিলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit