মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (২১ জুলাই) সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। তারা যে দাবিগুলো দিচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার শুধু পাকিস্তানে আছে। আমার প্রশ্ন তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ ও অনুকরণ করে?

নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসাটা অত্যন্ত ইতিবাচক বলে জানান তথ্যমন্ত্রী। এ সময়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কেন্দ্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকে সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit