বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

ডায়াবেটিস কমিয়ে হার্ট ভালো রাখবে যে ফল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও হার্ট ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলতে হয়। তবে এবার নিয়ম নয় ডায়াবেটিস কমিয়ে হার্ট ভালো রাখবে একটি ফল। এই খাবারের পুষ্টিগুণের বিষয়ে হয়তো আমরা অনেকেই জানি না। এই খাবারের নাম হচ্ছে কাঠবাদাম। খবর-এনডিটিভি।

আসুন জেনে নেই যেভাবে ডায়াবেটিস কমিয়ে হার্ট ভালো রাখে কাঠবাদাম। ১. কাঠবাদামে রয়েছে প্রচুর ম্যাগনেশিয়াম আর প্রোটিন। যা নিয়মিত খেলে হার্ট ভালো থাকে। ২. এই খাবারটি  ডায়াবেটিস রোগীরা খেতে পারেন। এই বাদাম রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করবে। এ ছাড়া শরীরে প্রয়োজনীয় অনেক পুষ্টি জোগাবে। তাই যারা ডায়াবেটিসে ভুগছেন, তারা প্রতিদিনের ডায়েটে এই ফল রাখতেই পারেন। 

৩. এই বাদামে আছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে গুড কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। পুষ্টি বিশেষজ্ঞ রুচিকা জৈনের মতে, কাঠবাদাম মানেই ভরপুর পুষ্টি। এই ফল ডায়াবেটিক রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন। এ ছাড়া হার্ট ভালো রাখে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়। আর আপনার ত্বক, চুলও ভালো থাকবে। 

এ বিষয়ে এন্ডোক্রিনোলজি বিভাগের পরামর্শদাতা চিকিৎসক ডা. মহেশ জানিয়েছেন, এই বাদাম চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে টাইপ ২ ডায়াবেটিস কমায়। এ ছাড়া হৃদরোগের ঝুঁকিও নিয়ন্ত্রণে রাখে। একই সঙ্গে খারাপ কোলেস্টেরল কমিয়ে রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। এতে হার্ট ব্লকেজের সম্ভাবনা কমে।

দিনে কতটা চিনেবাদাম খাবেন?

পুষ্টি বিশেষজ্ঞ রুচিকা বলেন,  ভাজা নয় কাঁচা বাদাম রক্তে চিনির মাত্রা কমায়। তাই ডায়াবেটিক রোগীকে কাঁচা বাদাম খেতে হবে। সকাল ও সন্ধ্যায় ডায়াবেটিস রোগীরা প্রতিদিন ৬-৮টি বাদাম খেলে কোনো সমস্যায় পড়বেন না। এতে ক্যালোরির ভারসাম্য বজায় থাকবে। রক্তের চিনির পরিমাণও নিয়ন্ত্রণে থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit