রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

চৌগাছায় এক মাদ্রাসা ছাত্র দুই দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৫৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাসুম বিল্লাল (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র দুই দিন যাবৎ নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার পিতা জাহিদুল ইসলাম বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নম্বর ১০৪৩। মাসুম বিল্লাল উপজেলার ফুলসারা গ্রামের পল্লীচিকিৎসক জাহিদুল ইসলামের ছেলে ও সিংহঝুলী আলীম মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র।

মাসুম বিল্লালর পিতা জাহিদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার ১৯ জুলাই সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয় সে। এ সময় তার পরোনে ছিলো কালো পাঞ্জাবী ও কালো জিন্স প্যান্ট। সাথে মাদ্রাসার ক্লাশের বই ভরা কালো রঙের একটি স্কুল ব্যাগ। তার ব্যবহৃত মোবাইল সিম ০১৭৭৪২৮৮৭০৭ সাথে ছিলো।

তিনি বলেন, সে একা কোন দিন কোথাও যায়নি। জানা মতে আমার কোন শত্রুও নেই। এ ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ দেখাচ্ছে। আমরা সকল আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোঁজা-খুঁজি করেও এখন পর্যন্ত তাকে পাইনি। খোঁজা-খুঁজি অব্যহত রয়েছে। আমার সন্তানের সন্ধান পেতেই চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তাকে মোবাইল ট্যাকিংসহ বিভিন্ন ভাবে সন্ধান পেতে চেষ্টা অব্যহত রেখেছি।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit