বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২১৭ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।  বৃহস্পতিবার ভোর রাতে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী রেজাউল করিম পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকার মৃত রিয়াজের ছেলে। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রেজাউল করিম বাড়িতে এসে স্ত্রী ফৌজিয়া বেগম (৩০) এর সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে কলহ বাধে।
কলহের জের ধরে রেজাউল ক্ষিপ্ত হয়ে ফৌজিয়াকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ফৌজিয়ার পেটে চাকু ঢুকিয়ে দিলে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে র্ভতি করে দেয়। হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ জুলাই সকালে ফৌজিয়া মারা যায়। এ ঘটনায় নিহত ফৌজিয়া বেগমের বাবা পত্নীতলা থানায় একটি হত্যা মামলা করেন। বৃহস্পতিবার ভোর রাতে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা থেকে ঘাতক স্বামীকে র‌্যাব-৫ এর সদস্যরা আটক করে থানায় র্সোপদ করে।  

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit