সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পাকিস্তানের রেকর্ড গড়া জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে রেকর্ড জয় পেল পাকিস্তান ক্রিকেট দল। ১৩১ রানের সহজ টার্গেট তাড়ায় ৪ উইকেটের জয় পেয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।  শ্রীলংকার মাঠে প্রথম বিদেশি দল হিসেবে ১০টি টেস্ট জয়ের নজির গড়েছে পাকিস্তান।

গল টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় স্বাগতিক শ্রীলংকা। ৫৪ রানে ৪ উইকেট হারানো শ্রীলংকা ধনাঞ্জয়া ডি সিলভার (১২২) সেঞ্চুরি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের (৬৪) ফিফটিতে শেষপর্যন্ত ৩১২ রান তুলতে সক্ষম হয়।

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন দুই তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। লেগ স্পিনার আবরার আহমেদও ৩ উইকেট শিকার করেন। 

শ্রীলংকার জবাবে ব্যাটিংয়ে নেমে ১০১ রানে প্রথমসারির পাঁচ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। কিন্তু সৌদ শাকিল ও আগা সালমানের ১৭৭ রানের জুটিতে ভর করে দারুণভাবে খেলায় ফেরে সফরকারীরা। 

আগা সালমান ৮৩ রানে আউট হলেও টেলেন্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে ২০৮ রানের অনবদ্য ইনিংস খেলেন সৌদ শাকিল। তার ডাবল সেঞ্চুরির কল্যাণে ৪৬১ রানের পাহাড় গড়ে পাকিস্তান। 

প্রথম ইনিংসে ১৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানেই টপঅর্ডার চার ব্যাটসম্যানের উইকেট হারায় শ্রীলংকা। 

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন ধনাঞ্জয়া ডি সিলভা। তিনি ১১৮ বলে ১০টি চার আর দুই ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮২ রান করেন। এছাড়া ১১৫ বলে ৭টি চার আর এক ছক্কায় ৫২ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৭৯ বলে তিন চার আর এক ছক্কায় ৪২ রান করেন রমেশ মেন্ডিস। 

ধনাঞ্জয়া-নিশাঙ্কা ও মেন্ডিসের কল্যাণে শেষপর্যন্ত ২৭৯ রান তুলতে সমর্থ হয় শ্রীলংকা। পাকিস্তানের হয়ে লেগ স্পিনার আবরার আহমেদ ও বাঁ-হাতি স্পিনার নোমান আলি শিকার করেন ৩টি করে উইকেট। দুটি করে উইকেট নেন অফ স্পিনার আগা সালমান ও পেসার শাহিন শাহ আফ্রিদি।

১৩১ রানের টার্গেট তাড়ায় ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। দলের জয়ে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন ওপেনার ইমাম-উল হক। 

সংক্ষিপ্ত স্কোর: 

শ্রীলংকা ১ম ইনিংস: ৩১২ এবং ২য় ইনিংস: ২৭৯

পাকিস্তান ১ম ইনিংস: ৪৬১ এবং ২য় ইনিংস: ১৩৩/৬। 

ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সৌদ শাকিল (পাকিস্তান)।

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit