রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

কন্যা কিশোরীরা বিয়ের প্রলোভনে পড়বে, বৃষের ব্যবসার ক্ষতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : কেতুর অবস্থানের কারণে জাতকের আর্থিক অবস্থা স্বচ্ছল হবে। তবে বৈষয়িক আবহাওয়ার কারণে শারীরিক সমস্যা দেখা দেবে। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) : আজ আপনার ব্যবসা ক্ষেত্রে আত্মীয়-স্বজনের কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অবশ্যই পারিবারিক আর্থিক লেনদেনে সতর্ক হোন।

মিথুন (২১ মে-২০ জুন) : নীতির রাজা রাজনীতির সেবকদের ভাগ্য ঝামেলাপূর্ণ। ভালো কাজ করতে গেলেও অতিউৎসাহী কর্মীদের কারণে আপনার খেসারত দিতে হতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) : সন্তানের সফলতা আপনাকে গর্বিত করবে। সতীপত্নী এবং অনূঢ়া কন্যার বালখিল্যতায় আপনার সামাজিক রূপে আর্দিত সুনাম ক্ষুণ্ণের সম্ভাবনা রয়েছে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিতে পারেন।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) : বাড়ন্ত কিশোরীরা বিয়ের প্রলোভনের শিকার হবেন। এই বয়সে ভুল হতেই পারে। বিষয়টি লুকিয়ে না রেখে বাড়ির বড়দের সাহায্য প্রার্থনা করুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : নবমপতি তুঙ্গস্থ হওয়ায় আপনার পরীক্ষিত বন্ধুর প্রতারণায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কাছের লোককে হৃদয় নয়, যুক্তি দিয়ে বিচার করবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) : শনি ষষ্ঠাষ্টমে অবস্থিত হওয়ায় পথিমধ্যে দুর্ঘটনার যোগ রয়েছে। আজ অপ্রয়োজনে ভ্রমণ না করাই ভালো। আর্থিকভাবে লাভবান হতে পারেন।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) : দশমপতির চতুর্থ কোণে অবস্থানের কারণে বিদেশ যাত্রার সমস্যা দূর হবে। তবে দালালের মিথ্যা প্রলোভনে পা দেবেন না। আপনার যাত্রা শুভ হোক।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : এ সপ্তাহব্যাপী মকর জাতকের রাজনৈতিক অঙ্গনে সফলতার যোগ রয়েছে। পার্টির বড়দের শুভেচ্ছায় অযাচিত রূপে অর্থলাভের সুযোগ আসবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : বহুলাকাক্সিক্ষত পারিবারিক সমস্যার পরিসমাপ্তি ঘটবে। প্রেমের ক্ষেত্রে অবিবাহিতাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে সফলতা দেরিতে পেলেও আনন্দের।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : সামাজিক কারণে হাতটানের ফলে টাকা-পয়সা লেনদেনের আগে একটু বিচার বিবেচনা করবেন। কারণ বিপদে হঠাৎ আর্থিক সংকটে পড়তে পারেন।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit