মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

রাষ্ট্রদূতদের নীতিমালা মেনে চলার আহ্বান তথ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২০ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন,ঢাকা-১৭ আসনের এক এমপি প্রার্থীর ওপর হামলায় ১৩টি দেশের রাষ্ট্রদূত দলবদ্ধ হয়ে যে বিবৃতি দিয়েছেন, তাতে সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। রাষ্ট্রদূতরা রাজনৈতিক দলের মতো আচরণ করছেন।ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কয়েকজন রাষ্ট্রদূত যে বিবৃতি দিয়েছে, সে বিষয়ে মতামত জানতে চাইলে ড. হাছান আরও বলেন, ১৩টি দেশের রাষ্ট্রদূতের এভাবে জোটবদ্ধ হয়ে বিবৃতি দেয়া ভিয়েনার কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধু রাষ্ট্রদের অনুরোধ জানাব, ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য।

রাষ্ট্রদূতদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘ভারতে কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় বা আশপাশে অন্যদেশে যখন সহিংসতা হয়, সেখানে তো রাষ্ট্রদূতরা এভাবে বিবৃতি দেন না। আমাদের দেশে কেনো এভাবে বিবৃতি দেয়া হচ্ছে। আমাদের কিছু রাজনৈতিক দল সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেয়ার জন্য তাদের প্ররোচণা দেয়।’‘তাই রাষ্ট্রদূতদের দোষারোপ করার আগে, এ ব্যাপারে আমি মনে করি, প্ররোচনাকারীদের দায়ী করতে হবে। তবে অবশ্যই কূটনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রদূতদের আচরণ ভিয়েনা কনভেনশন মেনে চলা প্রয়োজন।’

গত দুদিনের পদযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যদি পদত্যাগ না করে তাহলে আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের বক্তব্যে এটি স্পষ্ট, তারা সহিংসতা করতে চায়, সহিংসতা শুরু করেছে, সহিংসতা শুরু করলে সরকার বসে থাকবে না।

তিনি বলেন,যারা সহিংসতা করবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। একই সঙ্গে আমাদের দলও জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit