মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ডোমারে নবাগত ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১২১ Time View
এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ যোগদান করেছেন। সদ্য যোগদানকৃত ইউএনও উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন।বুধবার (১৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসন নিজস্ব হলরুমে পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, ওসি মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সাধারন সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা নুরননবী প্রমূখ বক্তব্য দেন।এছাড়াও সাংবাদিক, শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। পরে বিভিন্ন সংগঠন ও দপ্তরের প্রতিনিধিবৃন্দ ফুল দিয়ে নবাগত ইউএনওকে বরণ করে নেয়।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৩,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit