বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

ব্রাজিলকে বাদ পড়তে দেখে অবাক হয়নি আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে। এর ফলে টানা ষষ্ঠ বিশ্বকাপ থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। ব্রাজিলের এই বাদ পড়া দেখে অবশ্য অবাক হয়নি আর্জেন্টিনা। বিষয়টি জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গতকাল ব্রাজিল বাদ পড়ায় আমরা অবাক হইনি। কারণ আমরা জানি প্রতিটা জাতীয় দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই বিশ্বকাপে যে কেউ যে কাউকে হারাতে পারে। ব্রাজিলের বাদ পড়াটা অবশ্যই বড় খবর। কিন্তু এখানে কোনো ম্যাচই সহজ নয়।’

আগামীকাল মঙ্গলবার আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। সে ম্যাচ সম্পর্কে তিনি বলেন, ‘কেপ ভার্দে আমাদের শিখিয়েছে, কোনো ম্যাচই সহজ হবে না। আমরা এটা আগে থেকেই জানতাম, এই বিষয়ে আমরা পরিষ্কার ছিলাম। মিসর নিশ্চিতভাবেই খুব কঠিন প্রতিপক্ষ হবে।’তিনি আরও বলেন, ‘আমরা সেরা পারফরম্যান্স দিতে চাই। সবসময় ভালো খেলা যায় না, সবসময় নিজেদের চাওয়া মতো সবকিছু হয় না। মাঝেমধ্যে কষ্ট করতে হয়। তবে জেতাটাই গুরুত্বপূর্ণ ছিল, আর এভাবে জেতাটাও গুরুত্বপূর্ণ।’

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ভালো পারফরম্যান্সের পর কাল মিসরের বিপক্ষে শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে পারেদেসের। এ নিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় নিজেকে একাদশে দেখি। প্রতিদিন অনুশীলন করে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, যাতে সবসময় নিজেকে একাদশে দেখতে পারি। তবে আমরা মোট ২৬ জন খেলোয়াড়, আর কোচকে ১১ জন বেছে নিতে হয়। তাই অপেক্ষা করাটাই এখন আমার কাজ।’

মঙ্গলবার আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিতে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডের গ্রুপে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছিল মিসর। শেষ বত্রিশে তারা পেনাল্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এই ম্যাচে জিতলে শেষ আটে কানসাসে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit