রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

খাগড়াছড়িতে আগামী কাল সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজম্মের দেশ গড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী কাল খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হবে।বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপি ২৬জুলাই বুধবার পর্যন্ত বৃক্ষমেলা চলবে।বৃহস্পতিবার (২০জুলাই ) সকাল সাড়ে নয়টার দিকে খাগড়াছড়ি বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণিল আয়োজনে একটি র‌্যালি বের হবে।  র‌্যালি শেষে বেলুন উড়িয়ে বৃক্ষমেলা উদ্বোধন করবেন প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা)  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন   ৯নং  সংরক্ষিত মহিলা আসনের  সাংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু  চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার মো.নাইমুল হক,খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম প্রমুখ।খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, আগামী কাল বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। মেলার প্রথম দিনে র‌্যালি ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও আমন্ত্রিত অতিথিরা  মেলার স্টল পরির্দশন করবেন। মেলার দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মেলার শ্রেষ্ঠ স্টলদের মাঝে  সনদপত্র,ও পুরুস্কার বিতরণ করবেন বলে জানান খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির ।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit