মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সিরিজ নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া, জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৮১ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজে তিন টেস্টের পর ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে আর অ্যাশেজ জয় করতে পারেনি অসিরা। দীর্ঘদিন পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জয় করার সুযোগ অপেক্ষা করছে প্যাট কামিন্সদের সামনে। তবে মান রাখার লড়াইয়ে কোনোভাবেই হার স্বীকার করতে রাজি নয় ইংলিশরা। আজ অ্যাশেজে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। সিরিজের চতুর্থ টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

বার্মিংহামের এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটের রোমঞ্চকর জয় পায় অস্ট্রেলিয়া। ২৮১ রানের টার্গেটে নবম উইকেটে দুই টেল-এন্ডার অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়নের অবিচ্ছিন্ন ৫৫ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। কামিন্স ৪৪ ও লায়ন ১৬ রানে অপরাজিত থাকেন।

লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট জয়-পরাজয়কে ছাপিয়ে আলোচনার জন্ম দেয় জনি বেয়ারস্টোর আউট। ম্যাচ জিততে ইংল্যান্ডকে ৩৭১ রানের টার্গেট ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। টার্গেট স্পর্শ করতে না পেরে ৪৩ রানে ম্যাচ হারে ইংলিশরা। কিন্তু ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জনি বেয়ারস্টোর আউট নিয়ে সরগরম হয়ে উঠে লর্ডস। অস্ট্রেলিয়ার পেসার ক্যামেরন গ্রিনের বাউন্সার না খেলেই ডড বল চিন্তা করে উইকেট ছেড়ে বেয়ারস্টো বেরিয়ে গেলে আন্ডারআর্ম থ্রোতে স্ট্যাম্প ভাঙ্গেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। তৃতীয় আম্পায়ার বেয়ারস্টোকে স্ট্যাম্পিং আউট ঘোষণা করলে দুই দলের মধ্যে শুরু হয়ে আলোচনা-সমালোচনা।

এসবের মাঝে লর্ডসের গরম আবহকে সঙ্গে নিয়ে লিডসে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয় দুই দল। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া অন্য কোন পথ খোলা ছিলো না ইংলিশদের। মার্ক উডের বোলিং নৈপুণ্যের সঙ্গে হ্যারি ব্রুকের ৭৫ রানে ৩ উইকেটে দারুণ জয়ে সিরিজে ব্যবধান কমায় ইংল্যান্ড। ম্যাচে ৭ উইকেট ও ৪০ রান করে ম্যাচ সেরা হন উড।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit