শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মধ্য আমেরিকায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। এতে এল সালভাদর, হন্ডুরাস এবং নিকারাগুয়া কেঁপে ওঠে। যদিও এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সালভাদর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা  (ইউএসজিএস) জানায়, সালভাদর উপকূলের প্রায় ৬৬ কিলোমিটার (৪১ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস প্রাথমিকভাবে জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। তবে সালভাদরের পরিবেশ মন্ত্রণালয় জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।

এক টুইটার বার্তায় তারা জানায়, এতে এল সালভাদরের জন্য এখন পর্যন্ত সুনামির কোন হুমকি নেই। উপাত্ত পর্যালোচনা করে তারা এ কথা জানায়।

এদিকে সালভাদরের সামরিক বাহিনী সুনির্দিষ্টভাবে জানায়, কোকোস এবং ক্যারিবীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি ঘটে।

সালভাদরের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, তারা দেশের বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে।

হন্ডুরাসের পার্মানেন্ট কন্টিনজেন্সি কমিশনের প্রারম্ভিক সতর্কতা সমন্বয়কারী জুয়ান জোসে রেয়েস সাংবাদিকদের বলেন, ভূমিকম্পটি সারাদেশে অনুভূত হয়। তবে ফনসেকা উপসাগরের কাছে এটি সবচেয়ে বেশি অনুভূত হয়েছে।

মধ্য আমেরিকার দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৩,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit