রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

নোয়াখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৪৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে এক নিরাপত্তা প্রহরী মারা গেছেন। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো.বাহার (৫০) পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের আনিসুল হকের ছেলে। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তি উপজেলার জামতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের  নিরাপত্তা প্রহরী ছিলেন। বিকেলের দিকে ভবনের রড সরাতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।     

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit