শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

জয়পুরহাটে বিএনপির সরকার পতনের ১ দফা  কর্মসূচীর অংশ হিসেবে  পদযাত্রা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১০৮ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বিএনপির সরকার পতনের ১ দফা  কর্মসূচীর অংশ হিসেবে  পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে  জয়পুরহাট চিনিকল সড়ক হতে পদযাত্রা শুরু হয়ে কলেজ রোড প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ের সামনের প্রধান সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

উক্ত সমাবেশে জেলা বিএনপির  সাবেক সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, আরেক সদস্য সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা,  জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ নাফিজুর রহমান পলাশ, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান,  জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মন্ডল,  আনিসুর তালুকদার, আব্দুস সামাদ বাবু, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মুশফিকুল আলম বুলু প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনিসুর তালুকদার,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা তাতি দলের সভাপতি দেলোয়ার হোসেন, যুবদল নেতা তোফায়েল আহম্মেদ জুয়েল  জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, আব্দুল মতিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাইসুল আলম রিপনসহ অন্যান্যরা।

এছাড়াও  বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাতী দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit