শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

চৌগাছায় শিক্ষিত যুবক মফিজুরের বাঁচার আকুতি, দুই কিডনি নষ্ট তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১১৪৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শিক্ষিত যুবক মফিজুর রহমানের বাঁচার আকুতি। তার শরীরের দুই কিডনি নষ্ট হয়ে গেছে। চিকিৎসা ব্যায় চলাতে ইতিমধ্যে ভিটা-মাটি বিক্রি শেষ। মফিজুর রহমান বাঁচতে চাই। তিনি যশোর এম এম কলেজ থেকে অর্থনীতি বিষয়ে এম এ পাশ করেন। জীনব ও চলছিলো বেশ ভালো। তিনি ইবনেসিনা গ্রুপে চাকুরিতে যোগদেন। হঠাৎ শারিরিক অসুস্থ্যতার কারণে বেশীদিন করতে পারেননি চাকুরি।

দেখতে দেখতে কেটে গেছে মফিজুরের জীবনের ৩১টি বছর। বিয়ের ৪ বছর পর এই ম্পতির কোল জুড়ে আসে শিশুপুত্র। তখনো ঘুর্ণাক্ষরেও টের পায়নি কখন যে, মরণ অসুখ বাসা বেঁধেছে তার কিডনিতে। যখন সে জানতে পারলো তখন তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি এখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এক শিশু সন্তান,স্ত্রী এবং সংসার নিয়ে তার দুচোখে মুঠো মুঠো স্বপ্নের বদলে শুধুই মৃত্যুর বিভীষিকা! জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তার ছোট বোন রেশমী খাতুন (৩৪) একটি কিডনি ভাইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া স¤পূর্ণ হয়ে গেছে। কিন্তু টাকার অভাবে কিডনি প্রতিস্থাপন অনিশ্চিত হয়ে পড়েছে।

মফিজুর রহমান চৌগাছা পৌর শহরের ০৮ নং ওয়ার্ডের কুঠিপাড়া গ্রামের কৃষক শফিউদ্দিনের ছেলে। বর্তমানেমফিজুর রহমান ঢাকার কিডিন ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। পাশাপাশি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তাহে দুদিন কিডনিডায়ালাইসিস করছেন। মফিজুরের মা মাহফুজা বেগম বলেন, চিকিৎসা করে অতি আদরের ছেলেকে সুস্থ করে তুলতে পারিনি। এরই মধ্যে চিকিৎসার জন্য ভিটা-মাটি বিক্রি করে ৭/৮ লাখ টাকা ব্যয় করেছি। এখন আমরা সহায়সম্বলহীন হয়ে পড়েছি। যতটুকু জায়গা জমি ছিল সেইটুকুও বিক্রি করে দিয়েছেন। চিকিৎসকরা জরুরিভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে বলেছেন। সময় পার হয়ে যাচ্ছে। টাকার জোগাড় করতে পারছি না। সকলে সহযোগিতা না করলে আমার বুকেরধন ছেলেকে বাঁচানো সম্ভব হবে না।

মফিজুর রহমানের বোন জেসমিন খাতুন বলেন, ডাক্তারি পরীক্ষায় আমার ভাইয়ের সাথেআমার কিডনি ম্যাচিং হয়েছে। ফলে নিজের একটি কিডনি ভাইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসকেরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপন ও সুচিকিৎসা জন্য প্রায় ১৫/১৬ লাখ টাকার মতো ব্যয় হবে। তিনি ভাইয়ের জীবন বাঁচাতে দেশী-প্রবাসী সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। আমাদেরকে টাকা পাঠানোর বিকাশ নাম্বার ০১৭৪২১৭৫২৩৭। এ ছাড়াও ইসলামী ব্যাংক ফরিদপুর শাখা হিসাব
২০৫০১৪৮০২০৪৩৯৩৮০৯।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit