শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম

মাধবদীতে আ,লীগ, বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৩৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীর মাধবদীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিএনপির পথযাত্রা ও আওয়ামীলীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুলাই সকাল ১০ টায় মাধবদী পুরান বাসস্টেন্ড রাইন ওকে মার্কেটের সামনে একই স্থানে উভয় দলের কর্মসূচী পালন করার ঘোষনা দেয়। পরবর্তীতে মাধবদী শহর আওয়ামীলীগ রাইন ওকে মার্কেটে অবস্থন নেয়। পাশাপাশি মাধবদী বাসস্টেন্ড মাধবদী থানা যুবলীগ অবস্থান নেয়।

অপরদিকে নরসিংদী জেলা বিএনপির নেতৃত্বে মাধবদী এসপি স্কুলের মাঠের পশ্চিম পাশ থেকে বিএনপি শোভাযাত্রা শুরু করে। মাধবদী বাজার হয়ে গরুহাট হয়ে মাধবদী ফায়ার সার্ভিসের সামনে গিয়ে বিএনপি নেতা কর্মীগণ এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে পথযাত্রা শেষ করে।

বিএনপির পথযাত্রায় অংশ গ্রহন করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপি নেতা মঞ্জুর এলাহি, আবু সালেহ চৌধুরী, আমান উল্লাহ আমান, যুবলীগ নেতা মোহসীন হোসাইন বিদ্যুৎপ্রমূখ। অপরদিকে আওয়ামীলীগের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মাধবদী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন মানিক, আওয়মালীগ নেতা আলী হোসেন শিশির, বেনজির আহমেদ প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit