মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

এভাবে নির্বাচন হলে গণতন্ত্র রুদ্ধ হয়ে যাবে : জি এম কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৬২ Time View

ডেস্ক নিউজ : এভাবে নির্বাচন হলে, গণতন্ত্র রুদ্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, বর্তমান সরকার যেভাবে নির্বাচন করে যাচ্ছে, আগামীতেও এভাবে নির্বাচন করে যদি গ্রহণযোগ্য করাতে পারে তাহলে গণতন্ত্র রুদ্ধ হয়ে যাবে। এভাবে চলতে থাকলে দেশে একটি মাত্র দল থাকবে। তারা চাইলে কিছু পাপেট দল তৈরি করে রাখতে পারবে। 

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। জি এম কাদের বলেন, একদলীয় শাসন ব্যবস্থা চালুর পাঁয়তারা চলছে। এখন নির্বাচনের পরিবর্তে সবকিছুই সিলেকশনে হবে। কখনও নির্বাচন হলে সুপ্রিম লিডারের নির্দেশেই হবে। বিরোধী দলীয় উপনেতা বলেন, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনসহ সবকিছুই এখন সিলেকশনের দিকে চলে গেছে। ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের সংগঠনও সিলেকশনের দিকে যাচ্ছে। জনগণের কোনো অধিকার থাকবে না, তারা প্রজা হিসেবে চাকরের মত বিবেচিত হবে। 

তিনি বলেন, দুটি কাজ সরকার সাফল্যের সঙ্গে করতে পেরেছে। একটি হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে। জনগণ সরকারের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারছে না। নির্যাতন, নিষ্পেষণ এবং কঠোরভাবে দমনের ভয়ে মানুষ সরকারবিরোধী কর্মকাণ্ডে যোগ দেওয়ার ব্যাপারে আতঙ্কিত। দ্বিতীয় হচ্ছে, তারা মানুষের মাঝে হতাশা সৃষ্টি করতে পেরেছে। 

আন্তর্জাতিক সমর্থনের কারণে সরকার টিকে গেছে উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, সাধারণ মানুষ মনে করে, আন্দোলন করে কোনো ফল হবে না। জনগণের সক্রিয় সমর্থন ছাড়া রাজনৈতিক দলগুলো কিছু করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit