মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

আজ গাবতলী থেকে যাত্রাবাড়ী যাবে বিএনপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৭২ Time View

ডেস্ক নিউজ : সরকার পতনের ‘এক দফা’ দাবিতে মঙ্গল ও বুধবার (১৮ ও ১৯ জুলাই) ঢাকায় পদযাত্রা করবে বিএনপি। একই সময়ে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

গতকাল সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় দলটি। আর এর আগে, গত ১২ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে সমাবেশে সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের অংশ হিসেবে ১৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা পর্যায়ে পদযাত্রার ঘোষণা দেন। পরদিন ১৯ জুলাই ঢাকায় ও একই কর্মসূচি পালনের ঘোষণা দেন।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং বুধবার উত্তরার আবদুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বিএনপির পদযাত্রা হবে। মঙ্গলবার সকাল ১০টায় গাবতলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন রুট ঘুরে বিএনপির পদযাত্রা যাত্রাবাড়ী পৌঁছাবে বিকেল ৪টায়। বুধবার একই সময় উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রা শুরু করে বিএনপির পদযাত্রা পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পৌঁছাবে বিকেল ৪টায়।

এদিকে, আওয়ামী লীগ মঙ্গলবার বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শান্তি সমাবেশ করবে। তারপর শোভাযাত্রা করে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যাবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আর বুধবার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে শান্তি সমাবেশ হবে। তারপর সেখান থেকে থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে ঢাকা উত্তর আওয়ামী লীগ। ঢাকা জেলা আওয়ামী লীগ মহানগরের বাইরে দুই দিনই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৩,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit