বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

চৌগাছায় সর্দিজ্বর ও ডায়রিয়ার প্রকোপ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২২৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সর্দিজ্বর ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। একদিনেই সর্দিজ্বর নিয়ে ৫১ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ জন রোগী চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি হয়েছেন। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আর এমও ডা.আল-ইমরান জানান, গতকাল সোমবার তিনি হাসপাতালে ভর্তি ৬১ জনের মতো রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন। এদের মধ্যে ৫১ জনের বেশি জ্বরের রোগী রয়েছে, যাদের অনেকেরই শ্বাসকষ্টও আছে। এদের বেশির ভাগই শিশু। উপজেলা শহরে বেসরকারি ক্লিনিকের কয়েক জন চিকিৎসকের সঙ্গে কথা বললে তারা জানান, তাদের কাছেও জ্বর-ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি আসছে।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের সিনিয়র নার্স সুচিত্রা দেবনাথ জানান, ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বর্তমানে ৬১ জন রোগী ভর্তি রয়েছেন। তিনি জানান জ্বর ও ডায়রিয়ার রোগী গত ৮ দিনে মহিলা ওয়ার্ডে ১৮৫ জন, পুরুষ ওয়ার্ডে ১১৯ জন ও শিশু ওয়ার্ডে ১১০ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এছাড়াও ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগীও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আজ সোমবার উপজেলার সৈয়দপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে ওসমান গনি (২২) ও দিঘলসিংহা গ্রামের সিদ্দীক আলীর ছেলে রাব্বুল হোসেন (২৭) নামে দুই জন ভর্তি রয়েছেন। এদিকে শুক্রবার (১৪ জুলাই) ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবিত্রী মজুমদার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত সাবিত্রী উপজেলার সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের ভোলানাথ মজুমদারের মেয়ে।

উপজেলা সরকারি মডেল হাসপাতালে ছেলের চিকিৎসা নিতে ভর্তি হওয়া উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের বাসিন্দা গৃহবধূ শারমিন খাতুন বলেন, তার ১৮ মাস বয়সী শিশু নিহান জ্বরে আক্রান্ত। তাই তিনি চিকিৎসকের পরামর্শে ৪দিন হাসপাতালে ভর্তি রয়েছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন নাহার লাকি বলেন, মানুষ এখন মৌসুমি জ্বরে আক্রান্ত হচ্ছেন। গেল কয়দিনে ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজকে যশোর রেফার করলে সেখানে তার মৃত্যু হয়। তবে ভয়ের কোনো কারণ নেই। হাসপাতাল থেকে রোগীদের প্রয়োজনীয় ওষুধসহ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আর উপজেলাকে ডেঙ্গমুক্ত রাখতে মশা তাড়াতে পৌরসভার মেয়র ময়দয়কে জানানো হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit