রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

মনিরামপুরে এবার জুয়েলারীসহ দুই দোকানে দু:সাহসিক চুরি

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৪৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর পৌরশহরে আবারও দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। সোমবার ভোররাতে পৌর শহরের গাজী সুপার মার্কেটের শ্যামলী জুয়েলার্স ও উপা মার্কেটের পূর্নিমা মোবাইল মার্টের তালা কেটে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা এ সময় দুই লাখ নগদ, স্বর্নালঙ্কার, মোবাইল সেটসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্যামলী জুয়েলার্সের সত্বাধিকারী পলাশ দেব নাথ মধু জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখাযায় সোমবার ভোর পাঁচটার দিকে চোরচক্র গ্রাউন্ড মেশিন(রড কাটার যন্ত্র) দিয়ে দোকানের ছয়টা তালা কেটে ভেতরে ঢুকে প্রায় পাঁচ ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়। অপরদিকে পূর্নিমা মোবাইল মার্টের সত্বাধিকারী শেখর চন্দ্র জানান, সকাল পৌনে ছয়টার দিকে চোরেরা একইভাবে গ্রাউন্ড মেশিন দিয়ে তালা কেটে দোকানে ঢুকে নগদ দুইলাখ এবং দামি ৪০ টি মোবাইল সেটসহ প্রায় সাড়ে ছয়লাখ টাকার মালামাল নিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত এক মাসে পৌরশহরে প্রায় ৩০ টি দোকানে অনুরুপভাবে চুরি সংঘটিত হয়। কিন্তু পুলিশ কাউকে আটক করতে পারেনি।

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit