শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

রোহিতা ইউপি চেয়ারম্যান রাস্তা দখল করায় ৪ দিন যাবত ৫টি পরিবার অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২০১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন একটি পাকা রাস্তা দখলের পর ঘিরে রাখার চারদিন অতিবাহিত হলেও অধ্যাবধি পর্যন্ত তা অপসারন করা হয়নি। ফলে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে রাখায় কয়েকটি পরিবার কার্যত বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছেন। এব্যাপারে পরিত্রান পেতে ভূক্তভোগীদের পক্ষ থেকে কওসার আলী বাদি হয়ে রোববার আদালতে ইউপি চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখসহ একটি মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আদালত সেখানে ১৪৪ ধারা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রসুল খান।

জানাযায়, রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিনের ছোটভাই আমেরিকা প্রবাসী হারুন অর রশিদ স্থানীয় রোহিতা বাজারের উত্তরপাশে সাবেক চেয়ারম্যান বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের ছোটভাই মাসুদুর রহমানের কাছ থেকে ২০১৬ সালের ১৩ জুন নয় শতক জমি ক্রয় করেন। এর দুই বছর পর ক্যান্সারে আক্রান্ত হয়ে জমিদাতা মাসুদুর রহমানের মৃত্যু হয়। কিন্তু অভিযোগ রয়েছে জমি রেজিষ্ট্রির সাত বছর পর হারুন অর রশিদের ভাই ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন গত শুক্রবার দুপুরে লোকজন নিয়ে ওই জমিসহ পাশের ইটের সোলিংয়ের রাস্তাটি দখল করেন। অভিযোগ রয়েছে দখলের পর ইট, কাটাতার ও নেট দিয়ে রাস্তার চারপাশসহ মুখ ঘিরে রাখেন। ফলে শুক্রবার থেকে পাশের কয়েকটি পরিবারের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে।

রাস্তা ঘিরে রাখায় তারা বাড়ির মধ্যে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। গত শনিবার দুপুরে চেয়ারম্যান হাফিজ উদ্দিন উপস্থিত থেকে স্কেভেটর মেশিন দিয়ে ওই রাস্তা থেকে মাটি কাটা শুরু করেন।এক পর্যায়ে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে মাটিকাটা বন্ধ করে দেন। তবে রাস্তাটি অবমুক্ত করা হয়নি। তবে জমিদাতা প্রয়াত মাসুদুর রহমানের বড়ভাই সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান জানান, হাফিজ উদ্দিনের ভাইয়ের রেজিষ্ট্রিকৃত নয় শতক জমির দলিলের নকশায় উল্লেখ রয়েছে দৈর্ঘ্য ৩২ ফুট এবং প্রস্থ ১২৭ ফুট। কিন্তু ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন দৈর্ঘ্য ৩২ ফুটের পরিবর্তে ৫৪ ফুট এবং প্রস্থ ১২৭ ফুটের পরিবর্তে ৮০ ফুট দখল করায় রাস্তাটি তার জমির মধ্যে ঢুকে গেছে।

ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন জানান, তার ভাইয়ের ক্রয়কৃত জমি (রাস্তাসহ) তিনি দখল করেছেন। এ দিকে ভূক্তভোগী কওসার আলী, মতিয়ার রহমান, পল্লী চিকিৎসক আতাউর রহমান, জাহান আলী, শামিম হোসেনসহ আশপাশের লোকজন জানান, তারা দীর্ঘ ৬৫ বছর ধরে এ রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিলেন। কিন্তু চেয়ারম্যান তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি দখলের পর ঘিরে রাখায় তারা এখন পরিবার পরিজন নিয়ে বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছেন। এব্যাপারে পরিত্রান পেতে ভূক্তভোগীদের পক্ষ থেকে কওসার আলী বাদি হয়ে রোববার যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন, ফারুক হোসেন ও মফিজুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেন।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রসুল খান জানান, আদালত বিষয়টি আমলে নিয়ে সেখানে ১৪৪ ধারা জারি করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে মনিরামপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, আদালতের নির্দেশনা পেয়ে সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া তিনি জানান, দুএকের মধ্যে এলাকায় দুপক্ষের মধ্যে বসাবসি করে রাস্তাটি অবমুক্ত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit