বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

মহেশপুর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

এম এ রহিম চৌগাছা ( যশোর)
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৪৯ Time View

এম এ রহিম চৌগাছা ( যশোর) : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৪৪৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার ১৭ জুলাই দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।

সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ টিটোন হোসেন। আরও উপস্থিত ছিলেন কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. আবুল হাশেম, জলিলপুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, বামনগাছি দাখিল মাদ্রাসার সুপার মাও.তাফাজ্জেল, মান্দারবাড়ীয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুর রহিম, পোড়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মাসুদ প্রমুখ।

উপজেলা পরিসংখ্যন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৯৪ ও ২৫ টি মাদ্রাসার ১৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রধান মন্ত্রীর উপহার কৃতী শিক্ষার্থীদের মাঝে এট্যাব বিতরণ করা হয়েছে। বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে দিক নির্দেশনামুলক পরামর্শ দেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit