বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা ১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে

৩৫০ কোটি টাকায় আলিয়ার পোশাকের ব্র্যান্ড কিনছেন মুকেশ আম্বানি!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : তবে সম্প্রতি পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, আলিয়া ভাটের পোশাক ব্র্যান্ড ‘এড-এ-মাম্মা’ কিনে নিতে চলেছে ভারতের শীর্ষ ধনী গ্রুপ মুকেশ আম্বানির রিলায়েন্স। রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটি অংশ রিলায়েন্স ব্র্যান্ড এখন এই বিষয়ে আলোচনা করছে। ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার বিনিময়ে তারা এই ব্র্যান্ড কিনবে বলে জানা গেছে। মোটামুটি সব ফাইনাল হয়ে গেছে এবং আগামী ৭-১০ দিনের মধ্যে অ্যাগ্রিমেন্ট হয়ে যাবে দুই ব্র্যান্ডের মধ্যে।

View this post on Instagram

 

ফার্স্ট ক্রাই, আজিও, মিন্ট্রা, অ্যামাজন, টাটা ক্লিক ইত্যাদিতে ই-কমার্স সাইটের মাধ্যমে আলিয়ার ব্র্যান্ডের পোশাক ব্যাপকভাবে বিক্রি হয়। এ ছাড়া লাইফস্টাইল এবং শপার্স স্টপেও এ ব্র্যান্ডের পোশাক পাওয়া যায়। মূলত ৪ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের জন্য ব্র্যান্ড চালু করা হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে একদম ছোটদের জন্য বডিস্যুট, স্লিপ স্যুট নিয়ে আসা হয়।

 

আলিয়া ভাটের পোশাক ব্র্যান্ড ‘এড-এ-মাম্মা’।

 

এর আগে নিজের ব্র্যান্ড সম্পর্কে আগামী ২-৩ বছরের পরিকল্পনার কথা জানিয়ে আলিয়া বলেছিলেন, ‘তিনি এই ব্র্যান্ডের ইনফ্যান্ট বিভাগটি আরও বড় করতে চান। তিনি আরও ক্যাটাগরি অ্যাড করার কথাও ভাবছেন।’আলিয়া ভাটের শিশুদের পোশাক ব্র্যান্ড ‘এড-এ-মাম্মা’ কিনে নেয়ার পর রিলায়েন্সের শিশু পোশাকের যে পোর্টফোলিও আছে সেটা অনেকটাই বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ রয়েছে রিলায়েন্সের। লাইফস্টাইল বিভাগের ক্ষেত্রে এর মধ্যে আরমানি এক্সচেঞ্জ, বার্বেরি, ব্যালি, কানালি, ডিজেল, ডিউন, জিম্মি চো, মার্কস অ্যান্ড স্পেন্সার-এর মতো ব্র্যান্ড আছে। আলিয়া ভাটকে শিগগিরই করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানিতে দেখা যাবে। মুভিটিতে রণবীর সিং এবং অন্যান্য উল্লেখযোগ্য অভিনেতাও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit