বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ চলাকালেই সাইবারিকে দলে ভেড়ালো জার্মান জায়ান্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৪ Time View
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার যেন হাতেনাতেই পেলেন মরক্কোর ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। বিশ্বকাপ চলাকালেই তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ।বুধবার আনুষ্ঠানিকভাবে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় বায়ার্ন। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে মরক্কোর হয়ে তিনটি গোল করেছেন সাইবারি। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে দলের একমাত্র গোলটি করেন তিনি। এরপর স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষেও একটি করে গোল করেন।

শুধু গোলই নয়, নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের টাইব্রেকারে শেষ ও জয়সূচক পেনাল্টিটিও নেন সাইবারি। তার সফল শটেই শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ কানাডা। স্থানান্তর-বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে সাইবারিকে দলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

গত মৌসুমে ডাচ লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাইবারি। পিএসভির হয়ে তিনটি লিগ শিরোপা জেতা এই ফরোয়ার্ড গত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করেছেন। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৯টি গোল।

বেলজিয়ামে বেড়ে ওঠা সাইবারি ফুটবলের প্রাথমিক শিক্ষা নেন দেশটির আন্ডারলেখট ও জেঙ্কের যুব একাডেমিতে। পরে পিএসভি আইন্দহোভেনের দ্বিতীয় দলে যোগ দিয়ে নিজেকে প্রমাণ করেন। সেখান থেকে মূল দলে জায়গা করে নেওয়ার পর মরক্কো জাতীয় দলেরও নিয়মিত সদস্য হয়ে ওঠেন।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৬,/সকাল ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit