বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে লেখা একটি আবেগঘন চিঠি বদলে দিয়েছে আট বছরের মানু লিটভির জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই চিঠির সুবাদে এবার পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ার সুযোগ পাচ্ছে ছোট্ট এই ফুটবলপ্রেমী।

আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের বয়সভিত্তিক দলে খেলেন মানু। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে হাজির হন, যেখানে নিজের প্রিয় তারকা মেসির উদ্দেশে লেখা চিঠি পড়ে শোনান।

চিঠিতে মানু লিখেছিল, ‘প্রিয় লিও, আজ তোমার জন্মদিন। তাই তোমাকে জানাতে চাই, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমাকে খেলতে দেখলে মনে হয় তুমি আর বল যেন এক হয়ে যাও। এটা সত্যিকারের জাদুর মতো। তবে তোমার খেলাই শুধু নয়, মানুষ হিসেবেও তুমি আমার কাছে অনুপ্রেরণা। তুমি সব সময় সতীর্থদের সাহায্য করো, কঠিন সময়েও কখনো হাল ছাড়ো না।’

মানুর এই আবেগঘন বার্তা অল্প সময়েই লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এরপর আর্জেন্টিনা দলের এক বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠান তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
পরে একই অনুষ্ঠানে মানুর জন্য একটি চমক অপেক্ষা করছিল। উপস্থাপক তার উদ্দেশে একটি নতুন চিঠি পড়ে শোনান। সেখানে জানানো হয়, মানু আর একা স্বপ্ন দেখবে না। তাকে ও তার পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ দেখার ব্যবস্থা করা হবে।

ফলে আর্জেন্টিনা ও কেপ ভার্দের শেষ বত্রিশের ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ পাচ্ছে আট বছরের এই খুদে। তার সবচেয়ে বড় আশা, এবার হয়তো সামনাসামনি দেখা হবে নিজের আদর্শ লিওনেল মেসির সঙ্গে।

চিঠিতে নিজের স্বপ্নের কথাও জানিয়েছিল মানু। সে লিখেছিল, সেও আর্জেন্টিনোস জুনিয়র্সে ফুটবল খেলে এবং একদিন পেশাদার ফুটবলার হতে চায়। প্রতিদিন ঘুমানোর আগে সে একই স্বপ্ন দেখে। তার বিশ্বাস, মেসির জীবনই প্রমাণ করে সবচেয়ে কঠিন স্বপ্নও একদিন সত্যি হতে পারে।

সেই স্বপ্নেরই প্রথম বড় অধ্যায় শুরু হতে যাচ্ছে এবার, যখন প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন জানাতে বিশ্বকাপের গ্যালারিতে উপস্থিত থাকবে ছোট্ট মানু।

সূত্র : ইনফোবে

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৬,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit