বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা ১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে

অনাগত সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন ইলিয়ানা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : এদিকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেয়ার পর থেকে বিভিন্ন সময় সোশ্যাল হ্যান্ডেলে নিজের আপডেট শেয়ার করেন ইলিয়ানা। তবে হবু সন্তানের বাবার পরিচয় গোপনই রেখেছিলেন। এবার গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে অনাগত সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন ‘বরফি’খ্যাত এ অভিনেত্রী।

সম্প্রতি এ অভিনেত্রী নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে প্রেমিকের একটি বা দুটি নয়, বরং তিনটি ছবি পোস্ট করেন। বর্তমানে নয় মাসের গর্ভবতী তিনি, তাতে অবশ্য প্রেমে বিন্দুমাত্র ভাটা পড়েনি। প্রেমিকের সঙ্গে ‘ডেট’-এ গিয়েছিলেন অভিনেত্রী। সেই ‘ডেট নাইট’-এর ছবিই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন ইলিয়ানা।

 

ইলিয়ানার ইনস্টা স্টোরি।

 

তবে এর আগেও সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন অভিনেত্রী। যদিও সেসব ছবি ঝাপসা ছিল। যাতে প্রেমিকের পরিচয় সামনে চলে না আসে।

 

 

ছবিতে বেশ হাসিখুশিই দেখাচ্ছে যুগলকে। ইলিয়ানার একগাল হাসি প্রকাশ করছে তার আনন্দের মুহূর্তের। পাশে বসে থাকা প্রেমিকের চোখে-মুখে আনন্দের ছাপ স্পষ্ট। তার কাঁধে মাথা রেখেও ছবি তোলেন ইলিয়ানা। সেসব ছবিই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিনেত্রী। তবে এ অভিনেত্রীর প্রেমিকের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অভিনেত্রী তার প্রেমিকের ছবি দেখিয়েছেন বটে, তবে তার সম্পূর্ণ পরিচয় এখনও খোলাসা করেননি।
  
এর আগে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছেন ইলিয়ানা। সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খোলেননি। সে সময় অনেকেই ধরে নিয়েছিলেন, ইলিয়ানার গর্ভের সন্তানের বাবা ক্যাটের ভাই সেবাস্টিয়ান। যদিও এখন ভিন্ন চিত্র সামনে এলো।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit