রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

অক্টোবরে ঢাবি’র বিশেষ সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন-বক্তা হিসেবে আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৯০ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় : আগামী অক্টোবর ২০২৩-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে আশা করা যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গর্বিত শিক্ষার্থী ও আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন-বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ ১৬ জুলাই ২০২৩ রবিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।  
রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাবর্তন-বক্তার অক্টোবর মাসের সুবিধাজনক যেকোন দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন আয়োজন করা হবে। বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। এসব বিষয়ে নতুন প্রজন্মের সামনে বক্তব্য উপস্থাপনে বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদ্বিতীয়। তাই জাতির পিতাকে ডিগ্রি প্রদানের বিশেষ সমাবর্তনে তাঁকে সমাবর্তন-বক্তা হিসেবে আমন্ত্রণের সুপারিশ করার জন্য উপাচার্য, ডিন্স কমিটি এবং একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দকে সিন্ডিকেট সভায় ধন্যবাদ জানানো হয়।    

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit