সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

টাইব্রেকারে নেপালের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩২৩ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১৬ জুলাই) কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ ০-০ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। টাইব্রেকারে সাবিনা খাতুলের দলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে নেপাল। 

গত ম্যাচের একই একাদশ নিয়ে মাঠে নামলেও এদিন নেপালের আধিপত্য ছিল বেশি। শুরুর অর্ধে কয়েকটা দারুণ আক্রমণ করেছেন নেপালের ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারী। তবে রূপনা চাকমার দেয়াল ভেদ করে গোলের দেখা পায়নি সফরকারীরা। এ অর্ধে গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশও। তবে অধিনায়ক সাবিনা খাতুন নেতৃত্বে বাংলাদেশ দল গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ তিন জন খেলোয়াড় পরিবর্তন করে৷ রিতু পর্ণা চাকমা, সুমাইয়া, রিপাকে নামান কোচ মাহবুবুর রহমান লিটু। খেলোয়াড় পরিবর্তন করেও ম্যাচের ফলাফল বদলাতে পারেনি বাংলাদেশ। গত ম্যাচে বাংলাদেশ ইনজুরি সময়ে গোল হজম করে ম্যাচ ড্র করেছিল। আজ ইনজুরি সময়ে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ গোল করতে পারেনি। খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে পাঁচ শটের মধ্যে নেপাল চারটি গোল করেছে। বাংলাদেশ করেছে মাত্র দু’টি। ফলে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ট্রফির দখল নিলো নেপাল। সফরকারী দলটির ট্রফি জয়ের নায়ক গোলরক্ষক রানা মাগার। তিনি নির্ধারিত সময়ের ইনজুরি সময়ে মাঠে নেমেছিলেন। টাইব্রেকারে বাংলাদেশের হয়ে গোল করেন শামসুন্নাহার এবং  মনিকা। আর গোল মিস করেছেন শিউলি আজিম এবং মারিয়া মান্ডা। নেপালের হয়ে সাবিত্রা ভান্ডারী, হীরা কুমারী, মনিকা গোল করেন। তাদের একমাত্র পেনাল্টিটি মিস করেন গোলরক্ষক রানা মাগার।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit