শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

১৮ বছর পর চ্যাম্পিয়ন সমারসেট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : গতবার না হলেও এর আগের আসরেই তারা ফাইনাল খেলেছিল। কিন্তু টি-টোয়েন্টি শিরোপার জন্য সমারসেটের আক্ষেপটা ছিল দীর্ঘ ১৮ বছরের। সবশেষ ২০০৫ সালে ল্যাঙ্কাশায়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আরও একটি শিরোপা। বার্মিংহামের এজবাস্টনে রোববার রাতে এসেক্সকে ১৪ হারিয়ে হারিয়ে ভাইটালিটি ব্লাস্ট ২০২৩-এর চ্যাম্পিয়ন হয়েছে সমারসেট। এটি তাদের দ্বিতীয় শিরোপা।

এবার অবশ্য সমারসেট শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল। ফাইনালের আগে ১৬ ম্যাচের ১৪টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ফাইনালেও স্নায়ু ধরে রেখেই জয় নিশ্চিত করে। টস জিতে সমারসেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন এসেক্স অধিনায়ক সিমন হার্মার। ২০ ওভারে তারা অবশ্য ১৪৫ রানেই গুটিয়ে দিয়েছিল লুইস গ্রেগরির দলকে। ৩৫ বলে ৭ বাউন্ডারিতে ৫৩ রানের ইনিংস খেলেন শন ডিকসন। টম ব্যান্টন ১৬ বলে ২০ আর টম-কোহলার ক্যাডমোর ১৯ বলে করেন ১৯ রান।

এসেক্সের স্যান স্নেটার ১৩ রানে আর পল ওয়াল্টার ২৯ রান খরচায় নেন ৩টি করে উইকেট। জবাবে ম্যাট হেনরির তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে এসেক্স। ৩৮ রানে ৩ উইকেট হারায় দলটি, তিনটি উইকেটই ছিল হেনরির। এরপর ওভারটন-গ্রেগরিরা উইকেট শিকারের উৎসবে যোগ দিলে ৫৫ রানে ৫ আর ১০৭ রানে ৮ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে এসেক্স। বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাস ৭ বলে করেন ৮।

ড্যানিয়েল স্যামস যা একটু চেষ্টা করেছেন। একটা প্রান্ত ধরে রেখে তিনি খেলেন ২৬ বলে ৪৫ রানের ইনিংস। ১ চার আর ৩ ছক্কায় তিনিই শেষ পর্যন্ত ভয়ে রেখেছিলেন সমারসেটকে। কিন্তু ইনিংসের ৯ বল বাকি থাকতে হেনরি তুলে নেন তাকেও। ১৩১ রানে অলআউট হয় এসেক্স। হেনরি ২৪ রান খরচায় নেন ৪টি উইকেট। ২২ রানে ৩ উইকেট শিকার ইশ সোধির। হেনরিই হয়েছেন ফাইনালসেরা।

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit